নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর গোদাগাড়ীতে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন আহতে হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ রোববার ভোরে গোদাগাড়ীর রেলগেট বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিক অবস্থায় আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম সিল্কসিটিনিউজকে বলেন, আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স/আ










