গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে জাতীয় শোক দিবস ২০১৬ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মুনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা ডলি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, কৃষি কর্মকর্তা তৌফিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রাখী চক্রবর্তী, গোদাগাড়ী স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মইনুল ইসলাম, গোদাগাড়ী শিশু নিকেতনের অধ্যক্ষ বরজাহান আলী পিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, উপজেলা পরিসংখ্যান অফিসার শরিফুল ইসলাম, উপজেলা নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, পৌর যুবলীগের সভাপতি প্রভাষক আকবর আলী, গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল বাতেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় সুধিজন।
প্রস্তুতি সভায় আগামী ১৪ আগষ্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতার আয়োজন হয়। ১৫ আগষ্ট উপজেলার বিভিন্ন সরকারী, আধা-সরকারী, সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা অর্ধনিমিত্ত, শোক র্যালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, শিশু শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
স/অ









