গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীতে মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবন ফোরাম এর আতœপ্রকাশ, এস মুক্তিযুদ্ধকে জানি। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১১টার সময় উপজেলার রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়।

বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক মো: সাইদুর রহমানের সভাপতিত্বে লিখিত বক্তব্য উপস্থাপন করেন, প্রধান শিক্ষক ও ফোরামের আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো: কামরুজ্জামান।
এসো মুক্তিযুদ্ধকে জানি এ মূল প্রতিপাদ্য সামনে রেখে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বাঙ্গালীর স্বপ্ন পূরনে জাতির অবিসংবাদিত নেতা জাতরি জনক দেশ স্বাধীন করেছেন করেছেন কিন্তু স্বপ্ন আজও পূরন হয়নি। দারিদ্র, ক্ষুধা, দুর্নীতি, মাদক ও অসাম্প্রদায়িক দেশে গড়া সম্ভাব হয়নি। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। স্বাধীনতার ৪৪বছর পরেও জাতির ইতিহাস বিকৃত। জাতিকে মুক্তিযুদ্ধের সঠিক তুলে দিতে পরেনি মুক্তিযুদ্ধের প্রশ্নে জাতি দ্বিধাবিভাক্ত।
সংবাদ সন্মেলনে আরও বলা হয় মুক্তিযুদ্ধের চেতনায় সব শ্রেনী পেশার মানুষকে উজ্জীবিত করা, সত্য ইতিহাস নতুন প্রজন্মকে জানানো, মুক্তিযুদ্ধ ভিক্তিক পাঠাগার গড়ে তোলা, জঙ্গি ও সন্তাসবাদ নির্মূলে সচেতেনতা সৃষ্টি করাসহ ১১টি প্রস্তাব তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়। পরে সাংবাদিকদের প্রশ্ন করা সুযোগ দিলে বিভিন্ন প্রশ্ন করেন গোদাগাড়ী প্রেসক্লাবে সাধারণ সাম্পাদক ও দৈনিক ইনকিলাবে উপজেলা সংবাদদাতা মো: হায়দার আলী, দৈনিক সোনালী সংবাদের গোদাগাড়ী প্রতিনিধি জমিল আহম্মদ, সাংবাদিক বিপ্লব প্রমূখ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, জেলা ডেপুটি কমান্ডার শাহাদুল হক ও মো: সাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ওয়ার্ক পাটির রাজশাহী জেলার সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ, কাবাজ উদ্দিন, আমিনুল ইসলাম, রাজাবাড়ী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, রাজাবাড়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফরুদ্দিন, প্রভাষক সেলিম রেজা প্রমূখ। পরে রাজশাহী ১ আসনের এমপি, সাবেক সফল শিল্পপ্রতি মন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং প্রধান শিক্ষক মো: কামরুজ্জামানকে আহ্বায়ক করে ১৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম প্রকাশ করা হয়।
স/অ










