রাজশাহীর খবর

গোদাগাড়ীতে সাপের কামড়ে একজনের মৃত্যূ

নিউজ ডেস্ক৬ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর গোদাগাড়ীতে সাপের কামড়ে একজনের মৃত্যূ হয়েছে। আজ বুধবার ভোরে গোদাগাড়ীর শাহানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুমালী রায় (৬০) শাহানপাড়া এলাকার মৃত সুনীলের ছেলে।

নিহতের স্বজনেরা জানায়, বুধবার ভোর আনুমানিক সাড়ে চারটার দিকে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন রুমালী রায়। এ সময় একটি সাপ এসে তাকে কামড়ে ধরে রাখে। চিৎকার শুনে স্বজনেরা এগিয়ে এসে সাপটিকে মেরে ফেলে এবং রুমালী রায়কে এক স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায়।

 

কবিরাজ চিকিৎসা করতে অসম্মতি জানালে সকালে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

বেলা ১১ টার দিকে রামেক হাসপাতালের ১৫ নং ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যূ হয়।