রাজশাহী

গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার দুই

নিউজ ডেস্ক২৯ জুন ২০২৫১ মিনিট পড়া

 নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন উজানপাড়া গ্রাম হতে গত শনিবার (২৮ জুন) রাত তিনটার দিকে অভিযান চালিয়ে পুলিশ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করেছে জেলার গোদাগাড়ী থানা পুলিশ।

গ্রেফতারকৃত হলো- ওই এলাকার মোতালেবের ছেলে ওয়ালিদ ইসলাম (২৩) ও মনিরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (২৫)।

ঘটনা সূত্রে জানা যায়, গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ রুবেল মৃধা ফোর্স-সহ শনিবার দিবাগত রাত তিনটার দিকে গোদাগাড়ী থানাধীন রেলগেইট বাজার ও তার লাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ইউনিয়নের উজানপাড়ার ওয়ালিদ ইসলামের বসতবাড়ীতে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। তবেপুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে ওয়ালিদ ইসলাম ও জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।