নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয় মাঠে গোদাগাড়ী উপজেলার ৭নং দেওপাড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সকল কৃষকদের একত্রিত থাকার আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের শাষণে কৃষকদের প্রতি অমানবিক অত্যাচার করা হয়েছে। যার ফলে অনেক কৃষক তাদের জমিতে সেচের পানি না পেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে।

তারা বলেন, দেশের যেকোনো ক্রান্তিলগ্নে কৃষকরাই সবচেয়ে বেশি উদ্বুদ্ধ। কৃষক ছাড়া মাঠে ধান ফলবে না, ঘরে চাল উঠবে না। তাই কৃষকদের অবদান অপরীসীম। এখন সকলের একত্রিত থাকার সময়। কারো উস্কানিতে কান না দিয়ে আগামী নির্বাচনে বিপুলভোটে বিএনপিকে জয়ী করতে হবে। নির্বাচনে জয়ী হলে কৃষকদের সকল কষ্ট ও সমস্যা নিরসনে কাজ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এছাড়াও দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে সকলকে সুসংগঠিতভাবে একত্রিত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
এর আগে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে জড় হতে থাকেন নেতাকর্মীরা।
৭নং দেওপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো: আবু সুফিয়ানের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বাবু বিশ্বনাথ।
রাজশাহী জেলা কৃষকদলের সদস্য গোলাম দোস্তগীর রানার সঞ্চালনায় কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন মিঠু, গোদাগাড়ী উপজেলা কৃষকদলের আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব অ্যাডভোকেট আশরাফ মল্লিক সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।









