সদ্য প্রকাশিত
জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক কর্ণফুলীতে ছাত্রলীগ কর্মী মামুন হত্যা : সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার চিনির বদলে অ্যাসপারটেম-শিশুখাদ্যে কাপড়ের রং, জরিমানা ৩ লাখ মিরপুর-১ নম্বরে যাত্রীবাহী বসুমতি বাসে আগুন
খেলা

গেইলের রেকর্ড ভাঙলেন বাবর আজম

নিউজ ডেস্ক১০ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
গেইলের রেকর্ড ভাঙলেন বাবর আজম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম। সবচেয়ে কম ইনিংসে ১২ হাজার রান পূর্ণ করে ভেঙে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের দীর্ঘদিনের রেকর্ড।

করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন বাবর। ম্যাচের আগে তার প্রয়োজন ছিল মাত্র ১৩ রান, যা তিনি দ্রুতই পূরণ করেন একটি ছক্কার মাধ্যমে।

এর ফলে তিনি ৩৩৮ ইনিংসেই ১২ হাজার রানে পৌঁছে যান, যা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম।
এর আগে এই রেকর্ডটি ছিল গেইলের দখলে। ৩৪৩ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন তিনি।

এই কীর্তির মাধ্যমে বাবর আজম টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজার বা তার বেশি রান করা ব্যাটারদের তালিকায় নিজের জায়গা পাকা করেছেন।

একই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, কাইরন পোলার্ড, ডেভিড ওয়ার্নারদের মতো তারকারা।