সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

গৃহবধূর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

নিউজ ডেস্ক২১ জুন ২০২১১ মিনিট পড়া
গৃহবধূর ধর্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে ধর্ষণ চেষ্টা মামলার অসামী আজিজুল হককে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২১ জুন) সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আজিজুল উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্বাছ আলীর ছেলে। এর আগে গত ২৫ মে ওই গৃহবধূ বাদি হয়ে মামলাটি করেছিলেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ওই গৃহবধূকে মঙ্গলপুর গ্রামের আজিজুল হক দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ওই গৃহবধূ তার প্রস্তাবে রাজি না হওয়ায় আজিজুল বিভিন্ন সময় ক্ষোভ প্রকাশ করেন। ওই গৃহবধূ একই এলাকায় তার বাবার বাড়িতে বেড়াতে যায়। লম্পট বাড়ির বাহিরে থেকে ওই গৃহবধূ মাকে ডাকতে থাকলে তিনি দরজা খুলে দেন। বাড়িতে কেউ না থাকায় আজিজুল ওই ঘরে প্রবেশ করে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূ চিৎকার শুরু করলে আজিজুল পালিয়ে যায়।২৫ মে ওই গৃহবধূ বাদি হয়ে তার বিরুদ্ধে ধর্ষণ চেস্টা মামলা করেন। এরপর থেকে আজিজুল পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, সোমবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

স/রি