রাজশাহীর খবর

গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে রাবি শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
গুলশান ও শোলাকিয়ায় বর্বরোচিত জঙ্গি হামলা এবং বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর আক্রমনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।
এদিন বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে থেকে একটি র‌্যাবি বের করেন বিভিন্ন বিভাগের প্রায় দেড়শতাধিক শিক্ষকরা। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান সড়ক ও ভবন প্রদক্ষিণ করে পুরনায় সেখানে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।
শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ভিসি আবদুস সোবহান, সমাজকর্ম বিভাগের শিক্ষক সাবেক ছাত্র উপদেষ্টা ছালেকুল আরেফিন মাতিন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি আনন্দ কুমার সাহা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই জঙ্গিগোষ্ঠী একের পর এক মানুষকে হত্যা করছে। তারা মানুষের মাঝে ভয়ের সংস্কৃতি তৈরি করছে। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে এদের প্রতিহত করার আহ্বান জানান বক্তারা।
স/মি