অপরাধ ও দুর্নীতি

গুলশানে রেস্তোরাঁয় হামলার এক সন্দেহভাজনের মৃত্যু

নিউজ ডেস্ক৮ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর হাসপাতালে চিকিৎসাধীন জাকির হোসেন শাওন নামের একজনের মৃত্যু হয়েছে।

 

পুলিশের ধারণা, শাওন জঙ্গি ছিল। তবে তিনি রেস্তোরাঁর শেফের সহকারী ছিলেন বলে তার পরিবার দাবি করেছে।

 

শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাওন মারা যান। এ নিয়ে ওই হামলায় পুলিশ, বিদেশি, জঙ্গি মিলে মোট ২৯ জন মারা গেল।

সূত্র:রাইজিংবিডি