সদ্য প্রকাশিত
খেলা

গার্দিওলার উত্তরসূরি হওয়াটা ‌সম্মানের—এনজো মারেস্কা

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০২৬২ মিনিট পড়া
গার্দিওলার উত্তরসূরি হওয়াটা ‌সম্মানের—এনজো মারেস্কা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ম্যানচেস্টার সিটিতে দীর্ঘ ১০ বছরের অত্যন্ত সফল অধ্যায়ের ইতি টানে কোচ পেপ গার্দিওলা। পরিবারকে সময় দিতে এবং বিশ্রামের জন্য কোচিং ক্যারিয়ার থেকে সাময়িক বিরতি নিয়েছে এই কোচ।

এরপর ম্যানচেস্টার সিটির নতুন ম্যানেজার হিসেবে পেপ গার্দিওলার উত্তরসূরি হিসেবে মারেস্কাকে ৩ বছরের চুক্তিতে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। গার্দিওলার উত্তরসূরি হিসেবে ম্যানসিটির কোচ নিযুক্ত হওয়ার বিষয়টি ‘সম্মানের’ বলে মন্তব্য করেছেন মারেস্কা।
ম্যানসিটির কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে মারেস্কা বলেন, ‌আমি বহুবার বলেছি, গত ২০-২৫ বছরের মধ্যে পেপ সম্ভবত বিশ্বের সেরা কোচ। কিন্তু এটিও একটি চ্যালেঞ্জ।

দারুণ একটি সুযোগ। এটি আমার জন্য সম্মানের।’
গত মৌসুম শেষে কাতালান কোচ গার্দিওলা দায়িত্ব ছাড়ার পর সাবেক চেলসি ও লেস্টার সিটির কোচ মারেস্কাকে তার উত্তরসূরি হিসেবে নিয়োগ দেওয়া হয়। ইত্তিহাদ স্টেডিয়ামে ১০ বছরের অত্যন্ত সফল অধ্যায়ে তিনি ক্লাবকে ২০টি শিরোপা উপহার দেন।

টানা সাফল্য এনে দেওয়া কোনো ম্যানেজারের বিদায়ের পর অনেক ক্লাবই কঠিন সময়ের মুখোমুখি হয়েছে। অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্সেন ওয়েঙ্গারের বিদায়ের পর আর্সেনালও একই ধরনের মন্দা সময় পার করেছে।

মারেস্কা বলেন, ‌‘একই ক্লাবে দীর্ঘদিন থাকা কোনো ম্যানেজারের উত্তরসূরি হওয়ার ইতিহাস দেখলে দেখা যায়, শুরুতে কিছুটা সংগ্রাম করতেই হয়। স্যার অ্যালেক্সের পর যেমন হয়েছে, আর্সেনের পরও হয়েছে। আমাদের জন্য চ্যালেঞ্জ হলো এই ক্লাব, সমর্থক এবং সংশ্লিষ্ট সবার জন্য শুরু থেকেই সঠিক কাজগুলো করা।

’
৪৬ বছর বয়সী মারেস্কার এটি ম্যানচেস্টার সিটিতে তৃতীয় দফায় যুক্ত হওয়া। এর আগে তিনি ক্লাবের এলিট ডেভেলপমেন্ট স্কোয়াডের কোচ ছিলেন এবং ২০২২-২৩ মৌসুমে ট্রেবলজয়ী অভিযানে গার্দিওলার সহকারী হিসেবেও কাজ করেছেন।