সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সান্তাহার শাখার উদ্বোধন

নিউজ ডেস্ক১৫ মার্চ ২০২২১ মিনিট পড়া
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সান্তাহার শাখার উদ্বোধন

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৫মার্চ)দুপুর ৩টায় সান্তাহার পৌর শহরের সোনার বাংলা মার্কেটের ৩য় তলায় শাখাটির উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গার্ডিয়ানের সান্তাহার শাখা ব্যবস্থাপক মিনি সুলতানার সভাপতিত্বে ও ইউনিট ম্যানেজার জাফরান হোসেন রিফাতের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গার্ডিয়ানের এসভিপি আমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গার্ডিয়ানের ভিপি আলমগীর হোসেন, এরিয়া ম্যানেজার মিনহাজুল ইসলাম, ট্রেইনার সাকিব রেজোয়ান, সান্তাহার ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সমাজ খাঁন, গণমাধ্যমকর্মী আলহাজ্ব রফিকুল ইসলাম মন্টু , বিয়াম স্কুলের অধ্যক্ষ আহসান হাবীব তুহিন, শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ।

এরআগে দুপুর আড়াইটায় গার্ডিয়ানের এসভিপি আমিনুল ইসলাম ফিতা ও কেক কেটে শাখাটির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

স/রি