সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

গাবতলী মহিলা কলেজের দু‘দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০২২১ মিনিট পড়া
গাবতলী মহিলা কলেজের দু‘দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার গাবতলী মহিলা কলেজের আয়োজনে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে । মঙ্গলবার (২৯ শে মার্চ) পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন।

কলেজ গভর্নিং বডির সভাপতি পৌর মেয়র মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রওনক জাহান। স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবেউপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, কলেজের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার মালু মাষ্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, সহকারী অধ্যাপক জাঙ্গাগীর আলম, সহকারী অধ্যাপক আব্দুর সবুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান পান্নাসহ কলেজের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

সমগ্র অনুষ্টানটি পরিচালনা করেন প্রভাষক জহিরুল ইসলাম ও আব্দুর রহিম। পুরস্কার বিতরণীর পূর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জি/আর