সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ-বৃদ্ধাকে মারধর

নিউজ ডেস্ক৯ জুন ২০২২১ মিনিট পড়া
গাবতলীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধ-বৃদ্ধাকে মারধর

গাবতলী প্রতিনিধি:

বগুড়ার গাবতলীতে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে বৃদ্ধ-বৃদ্ধাকে মারধরের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন জামিল উদ্দিন (৭০) ও তার স্ত্রী তুলি বেগম (৬৫)। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের নিজ দূর্গাহাটা গ্রামে।

জানা গেছে, ঔই গ্রামের মৃত ফিকির উদ্দিন প্রাং-এর পুত্র বৃদ্ধ জামিল উদ্দিনের সঙ্গে একই গ্রামের  জহুরুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন হলে পূর্বশত্রুতা ও কবুতর পাখিকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এর জের ধরে জামিল উদ্দিনের সঙ্গে জহুরুলের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে জহুরুল ইসলাম ও তার স্ত্রীসহ লোকজন ক্ষিপ্ত হয়ে জামিল উদ্দিন এবং তার স্ত্রীকে মারধর করে আহত করে। এসময় আহত বৃদ্ধ জামিলের চিৎকারে লোকজন ছুটে এলে তারা ঘটনাস্থান ত্যাগ করে। এরপর আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

এঘটনায় দূর্গাহাটা ইউপির ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আমিনুল ইসলাম আমিন জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি।

জি/আর