সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

গাজীপুরে যুবককে কু‌পি‌য়ে হত্যা

নিউজ ডেস্ক১৯ জুন ২০১৮১ মিনিট পড়া
গাজীপুরে যুবককে কু‌পি‌য়ে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় আব্দুল ওহাব (২৬) না‌মে এক যুবক‌কে কু‌পি‌য়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ জুন) রাত ৯টার দিকে ওই এলাকার একটি পুকুর পাড় থেকে তার মর‌দেহ উদ্ধার করে পুলিশ। আব্দুল ওহাব ওই এলাকার মৃত আসাদ আলীর ছেলে। ‌তি‌নি রাজ‌মি‌স্ত্রির সহকারী হি‌সে‌বে কাজ করতেন।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোতালেব মিয়া বাংলানিউজকে জানান, রাতে গাছা এলাকার এক‌টি পুকুর পা‌ড়ে দুর্বৃত্তরা আব্দুল ওহাবকে কু‌পি‌য়ে হত্যা ক‌রে। পরে স্থানীয়রা তার মর‌দেহ দেখে পু‌লি‌শে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে তার মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়‌নি। এ ঘটনায় জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে বলে জানান তিনি।