সিল্কসিটিনিউজ ডেস্ক :
ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফরমে লেখেন, ‘আমাদের কাছে মধ্যপ্রাচ্যে মহত্ত্ব অর্জনের বাস্তব সুযোগ রয়েছে। সবাই প্রথমবারের মতো বিশেষ কিছু করতে একমত।

এর আগে শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় আমাদের গাজার বিষয়ে একটি সমঝোতা হয়েছে।’
সেই দিন জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টা রুখে দেওয়ার অঙ্গীকার করেন এবং হামাসের বিরুদ্ধে ‘কাজ শেষ না হওয়া পর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। এর কয়েক দিন আগেই ব্রিটেন, ফ্রান্সসহ একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
সোমবার নেতানিয়াহুর হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
প্রতিশোধমূলক ইসরায়েলি অভিযানে গাজায় এখন পর্যন্ত অন্তত ৬৬ হাজার জন নিহত হয়েছে—যাদের বেশির ভাগই বেসামরিক।










