সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

গাজায় ক্ষুধায় মৃত্যু বেড়ে ১১৫, ইসরায়েলের হামলায় ৬২

নিউজ ডেস্ক২৫ জুলাই ২০২৫১ মিনিট পড়া
গাজায় ক্ষুধায় মৃত্যু বেড়ে ১১৫, ইসরায়েলের হামলায় ৬২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা এবং ক্ষুধার সংকটে মৃত্যু বাড়ছেই। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, অক্টোবর ২০২৩ সালে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে অন্তত ১১৫ জন ফিলিস্তিনি ক্ষুধায় মারা গেছেন। এসব মৃত্যুর বেশিরভাগই সাম্প্রতিক সপ্তাহগুলোতে ঘটেছে এবং এর মধ্যে অনেক শিশুও রয়েছে।

আল জাজিরাকে হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিন ইসরায়েলি হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৯ জন মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন।

এছাড়া ক্ষুধার কারণে আরো দুইজনের মৃত্যু হয়েছে।এক মর্মান্তিক দৃশ্যে দেখা গেছে, একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি মা সামাহ মাতার তার অপুষ্টিতে ভোগা, সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছেলে আমিরকে কোলে নিয়ে বসে আছেন; পাশে মেঝেতে পড়ে আছে তার আরেক ছেলে ইউসুফ, সেও অপুষ্টি ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত।

ইসরায়েল মার্চ মাসে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে এবং মে মাসের শেষ দিক থেকে অল্প পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দিয়েছে। এতে করে সেখানে চরম মানবিক সংকট তৈরি হয়েছে এবং জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা গণঅনাহারের আশঙ্কা প্রকাশ করেছে।