সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

গাছের সঙ্গে ধাক্কায় দুমড়েমুচড়ে গেল বাস, নিহত ১৬

নিউজ ডেস্ক২৩ জুন ২০১৮১ মিনিট পড়া
গাছের সঙ্গে ধাক্কায় দুমড়েমুচড়ে গেল বাস, নিহত ১৬

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে আজ শনিবার ভোরে এক সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০জন। উপজেলার ব্র্যাক মোড়ের অদূরে বাঁশকাটা (গরুরহাট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে গেছে। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। প্রায় দেড় ঘণ্টা পর রংপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের উদ্দেশ্যে ছেড়ে আসা আলম এন্টারপ্রাইজ নামক যাত্রীবাহী নৈশ কোচের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের বা পাশে এক বিশাল রেইনট্রি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে কোচটির সামনের অংশসহ গোটা বাসটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মারা যান সাতজন আর পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান নয়জন।

ওসি আরও জানান, পলাশবাড়ী হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক।