জাতীয়

গণতন্ত্র সূচকে ১৬৭টি দেশের মধ্যে ৮৪তম স্থানে বাংলাদেশ

নিউজ ডেস্ক২৬ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গণতন্ত্র সূচকে ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম। ব্রিটিশ পত্রিকা ইকোনমিস্ট-এর ইন্টেলিজেন্স ইউনিট এ তথ্য জানিয়েছে। পত্রিকাটির অনলাইনে প্রকাশিত হয়েছে এ প্রতিবেদন।

 

ডেমোক্রেসি ইনডেক্স-২০১৬ শিরোনামের এ প্রতিবেদনে শীর্ষে অবস্থানকারী প্রথম দেশ নরওয়ে (স্কোর ৯.৯৩) আর সর্বশেষ ১৬৭তম অবস্থানে কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া।

 

দ্বিতীয় ও তৃতীয় অবস্থানকারী দেশ যথাক্রমে ৯.৫০ স্কোর নিয়ে আইসল্যান্ড ও ৯.৩৯ স্কোর নিয়ে সুইডেন। তালিকায় যুক্তরাজ্যের অবস্থান ১৬তম (সার্বিক স্কোর ৮.৩৬) ও যুক্তরাষ্ট্রের ২১তম (সার্বিক স্কোর ৭.৯৮)। আর ভারত রয়েছে ৩২তম (স্কোর ৭.৮১) অবস্থানে। বাংলাদেশের সার্বিক স্কোর ৫.৭৩।

 

তালিকায় বাংলাদেশের পরে থাকা উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে ভুটান ৯৮তম, নেপাল ১০২তম, পাকিস্তান ১১১তম, মিয়ানমার ১১৩তম। তালিকায় শ্রীলঙ্কা বাংলাদেশের আগে রয়েছে। দেশটি ৬৬তম অবস্থানে রয়েছে।