সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
খুলনায় বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

লনা মহানগরীর দৌলতপুর থানাধীন মানিকতলা এলাকায় বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের ধারণা মোটরসাইকেলের নিহত দুজন স্বামী-স্ত্রী। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রয়েল পরিবহনের একটি দ্রুতগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে, তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

দুর্ঘটনার পর এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। পুলিশ বাসটি জব্দ করেছে।

কেএমপির দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিহত দুজনকে স্বামী-স্ত্রী বলেই মনে হচ্ছে, তবে এখনো তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।