সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

খুনি হাসিনার এমন বিচার হবে, পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন তা মেনে নেবে : সারজিস আলম

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
খুনি হাসিনার এমন বিচার হবে, পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন তা মেনে নেবে : সারজিস আলম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনার ‘এমন বিচার হবে, পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন তা মেনে নেবে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

রবিবার (১৪ সেপ্টেম্বর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ইকোনো কুমিন সেন্টারে এক মতবিনিময়সভায় তিনি এ মন্তব্য করেন। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স এ সভার আয়োজন করে।

সারজিস বলেন, ‘খুনি হাসিনার বিচার এমন স্ট্যান্ডার্ডে হবে, পৃথিবীর সব স্ট্যান্ডার্ড, সব আইন বিচার হিসেবে মেনে নেবে।

সুতরাং আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করব না। যেমন করে হাসিনা বাংলাদেশের আলেম-ওলামা, রাজনীতিবিদদের শুধু নিজের খায়েশ পূরণ করার জন্য লোক দেখানো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড করেছে।’
তিনি বলেন, ‘আইসিটি ট্রাইব্যুনাল আপনার-আমার খায়েশ পূরণের জন্য বিচার করতে চায় না, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে শেষ করে তাকে ফাঁসিতে ঝোলানো নিশ্চিত করতে চায়।’

এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘৭১-এর সংবিধানে মুসলমানদের রক্ত বাদ দেওয়া হয়েছিল।

গত ১৫ বছর কারো মুখে দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, টাখনুর নিচে কাপড় পরলে তাকে জঙ্গি বলে রাস্তায় খুন করা বৈধ করা হয়। এটা ছিল ভারতের এজেন্ডা। ভারতের একটা ফোর্স বাংলাদেশে ছিল, তাদের মাধ্যমে এই কাজ করা হয়েছে। সেই ফোর্স ছিল আওয়ামী লীগ।

 

সূত্র: কালের কণ্ঠ