সিল্কসিটিনিউজ ডেস্ক:
ঢাকার খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রেল লাইনে হাঁটার সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান ওই যুবক। নিহতের নাম সিরাজুল ইসলাম (৩৫)। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়িতে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুক। তিনি গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান ওই যুবক।

নিহত সিরাজুল একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন বলে রেলওয়ে থানা সূত্রে জানা গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রেল পুলিশ।










