সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেন কানাডা হাইকমিশনার

নিউজ ডেস্ক২২ মার্চ ২০১৭১ মিনিট পড়া
খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেন কানাডা হাইকমিশনার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনয়েট পিয়েরে ল্যারামি একসঙ্গে বৈঠক করলেন। মঙ্গলবার (২১ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকাল ৪টা থেকে প্রায় দুই ঘণ্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

এ সময় আরও ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সদস্য সচিব ড. আসাদুজ্জামান রিপন।

 

বৈঠক প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিকাল সোয়া ৪টার দিকে বৈঠক শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টার পর। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের পারস্পরিক সহায়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

 

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি বিএনপিকে কানাডার একটি আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে মূল্যায়ন করে বলে খবর বের হয়। একই দিনে ঢাকার কয়েকটি গণমাধ্যমেও তা প্রকাশিত হয়। ধারণা করা হচ্ছে, মঙ্গলবারের বৈঠকে কানাডার আদালতের রায়ের বিষয়ে ওই দেশটির সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বিএনপি।

সূত্র: বাংলা ট্রিবিউন