সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

খালেদা জিয়ার মুক্তি কামনায় গাবতলী সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

নিউজ ডেস্ক৩ মার্চ ২০১৮২ মিনিট পড়া
খালেদা জিয়ার মুক্তি কামনায় গাবতলী সদর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধি:
বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় বগুড়া গাবতলীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে স্থানীয় মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব দেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

গাবতলী সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহজাহান আলী বাদশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিকদলের সভাপতি আঃ ওয়াদুদ, থানা বিএনপির সভাপতি আমিনুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সহমিনা আকতার রুমা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক আঃ রহিম পিন্টু বিএনপি নেতা আঃ খালেক, জুলফিকার হায়দার গামা, আবু জাফর, আবু তাহের, ডাঃ জাহাঙ্গীর আলম, আরিফিন রহমান আরফিন, আঃ হান্নান, মাহফুজার রহমান ফারুক, আতিকুর রহমান পিন্টু, জাহিদুল ইসলাম জাহিদ, আলমাছ হোসেন, মতিউর রহমান, আঃ লতিফ, শাহীন সরকার, আবু তালেব শাহীন, সিরাজুল ইসলাম চাঁন, মোকছেদ আলী, মাহবুর পৌর কৃষকদলের সভাপতি আইয়ুব হোসেন রাজু, থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোনারুল ইসলাম টুটুন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান লিটন, আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আঃ লতিফ, মিজানুর রহমান মিন্টু থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক হযরত আলী পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল, যুগ্ম সম্পাদক আঃ হালিম, সাংগঠনিক সম্পাদক চঞ্চল, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুন্নবী প্রামানিক, ইউপি মেম্বার আমজাদ হোসেন, আঃ মজিদ, রাজু, বেলাল, মকবুল, শিবলু, কুদ্দুস মেম্বার যুবদল নেতা খোকন, পোটল, গণি, মামুন, মোস্তা, মাসুদ, উজ্জল, শাহীন, রসুল, আজাহার, সোহেল ছাত্রদল নেতা টপি, মোক্তাদির, সেলিম, মামুন, রিপন, রুহুল আমিন, শিপলু প্রমুখ।
স/শ