সদ্য প্রকাশিত
মঞ্জুর গাড়িতে অ#গ্নি#সং#যোগের ঘটনায় রিজভীর নি#ন্দা ও প্রতি#বাদ চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে ৬২টি গাছ রোপণ করল যুবদল দেশ থেকে পালিয়েও পতিত শক্তির রক্তের তৃষ্ণা কমেনি : রিজভী ভূমিমন্ত্রীর বাড়ির এলাকায় পটকা মেরে পালানো তরুণকে খুঁজছে পুলিশ মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার রাসিকের সাবেক কাউন্সিলর হুতিদের হামলার শঙ্কা সৌদি আরবে দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি সোনার দামে রেকর্ড পতন, ২৪ ঘণ্টায় ভরিতে কমল ১০ হাজার ৯৬৪ টাকা মনোমালিন্য ভুলে আ.লীগ ঠেকাতে একাট্টা বিএনপি ঘূর্ণিঝড় আকভান: শনিবারও বৃষ্টির আভাস
আইন আদালত

খালেদা জিয়ার জামিন শুনানি চলছে

নিউজ ডেস্ক৯ মে ২০১৮২ মিনিট পড়া
খালেদা জিয়ার জামিন শুনানি চলছে

সিল্কসিটিনিউজ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার দ্বিতীয় দিনের জামিন শুনানি চলছে।

বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে শুনানি শুরু হয়।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদন, ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেনসহ সিনিয়র আইনজীবীরা খালেদার পক্ষে উপস্থিত রয়েছেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান উপস্থিত আছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আদালতে আছেন। এ ছাড়া আপিল বিভাগের এজলাস কক্ষ বিপুল সংখ্যক আইনজীবী, দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধির উপস্থিতি আছেন।

গত ১৯ মার্চ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেন আপিল বিভাগ। দুই সপ্তাহের মধ্যে সরকার, দুদক ও আসামিপক্ষকে আপিলের সারসংক্ষেপ দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল গ্রহণ করে এই আদেশ দেন। গত ১৫ মার্চ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করেন রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশন।

গত ১৪ মার্চ খালেদা জিয়ার হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন স্থগিত করে লিভ টু আপিল দায়েরের জন্য দুদক ও রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেন আপিল বিভাগ।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

গত ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়। গত ২২ ফেব্রুয়ারি একই বেঞ্চ খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করেন। এ ছাড়া এই মামলায় নিম্ন আদালতের দেওয়া অর্থ দণ্ড স্থগিত করা হয়। পাশাপশি নিম্ন আদালতের নথি ১৫ দিনের মধ্যে পাঠাতে ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর বিচারককে নির্দেশ দেওয়া হয়।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এ মামলার অপর আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানাও করা হয়।

রাইজিংবিডি