সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারপারচন বেগম খালেদা জিয়ার কথা ভাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। এই নিয়ে তার নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসটি বিডি২৪লাইভ পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।
তিনি লিখেছেন- বেগম খালেদা জিয়ার কথা ভাবি মাঝে মাঝে। নানা কূটচাল আর যড়যন্ত্রের কাছে হেরেছেন তিনি, কখনো এর বলি হয়েছেন। কখনো ভাগ্য থাকেনি তার সাথে।

এবার তার অবস্থা হয়েছে আরো করুণ। আমার মনে হয়, চাইলেও এবার নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। এমনকি নির্বাচনের সময়টা তাকে হয়তো থাকতে হবে জেলের ভেতরে।
সরকার ভয় পায় তাকে। হয়তো ভাবে-খালেদা থাকলে মনমতো নির্বাচন করা যাবে না, নানা চালাকি করেও জেতা যাবে না। খালেদা জিয়ার জনপ্রিয়তা হয়ে দাঁড়িয়েছে তার সমস্যা!
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের জেল হয়েছে। বর্তমানে তিনি পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
বিডি২৪লাইভ










