সিল্কসিটিনিউজ ডেস্ক :
লা লিগার শিরোপা দৌড় জমে উঠলেও চাপে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলেনার থেকে ৯ পয়েন্ট পিছিয়ে থাকায় মৌসুমের শেষভাগে কোনো ভুলের সুযোগ নেই লস ব্লাঙ্কোদের।
স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই দল যদি নিজেদের ম্যাচ জিততে থাকে, তাহলে আগামী ১০ মে’র এল ক্লাসিকোতেই বার্সেলোনা শিরোপা নিশ্চিত করতে পারে। এমনকি তার আগেই যদি রিয়াল পয়েন্ট হারায়, তবে ক্লাসিকোর আগেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে কাতালানরা।

এই পরিস্থিতিতে নতুন করে সামনে এসেছে ‘গার্ড অব অনার’ বিতর্ক। ঐতিহ্য অনুযায়ী, কোনো দল আগেই চ্যাম্পিয়ন হয়ে গেলে পরের ম্যাচে প্রতিপক্ষ দল তাদের সম্মান জানিয়ে লাইনে দাঁড়ায়। ফলে বার্সেলোনা যদি আগেই শিরোপা জিতে নেয়, তাহলে ক্যাম্প ন্যুতে রিয়ালকে এই সম্মান জানাতে হতে পারে, যা ক্লাবটির জন্য বেশ অস্বস্তিকর।
ইতিহাসে এর নজিরও আছে।
১৯৮৮ সালে ক্যাম্প ন্যুতে বার্সেলোনা খেলোয়াড়রা রিয়ালকে গার্ড অব অনার দিয়েছিল। তবে ২০১৮ সালে ঠিক উল্টো পরিস্থিতিতে, তখনকার কোচ জিনেদিন জিদান এই প্রথা মানতে অস্বীকার করেন এবং বিষয়টি বড় বিতর্ক তৈরি করে।
বর্তমানে তাই প্রশ্ন উঠেছে, এই মৌসুমে যদি একই পরিস্থিতি তৈরি হয়, তাহলে কি রিয়াল এবার গার্ড অব অনার দেবে, নাকি জিদানের পথেই হাঁটবে?










