রাজশাহীর খবর

কোরবানি দিতে গিয়ে আহতদের ভিড় হাসপাতালে

নিউজ ডেস্ক২৯ জুন ২০২৩২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) গিয়ে এমন তথ্য জানা গেছে। এদিকে রাজশাহীতেও কোরবানি করতে গিয়ে বেশকিছু মানুষ আহত হয়েছেন। তাদের অনেককেই হাসপাতোলে ভর্তি করা হয়েছে। আবার কাউকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসব জায়গায় গিয়ে দেখা গেছে, অনেকে গরু জবাই দিতে গিয়ে গরুর লাথি ও গুঁতা খেয়ে হাত ও পায়ের হাড় ভেঙে কাতরাচ্ছেন। কোরবানির গরু জবাই দিতে গিয়ে ছুরি ফসকে ও মাংস প্রস্তুত করতে গিয়েও অনেকে হাত ও পায়ের রগ কেটে ফেলেছেন।

কোরবানির গরু জবাই করার সময় ছুরির আঘাতে হাতের রগ কেটে গেছে রাজধানীর আজিমপুর এলাকার আনোয়ার হোসেন নামে এক যুবকের। তার ডান হাতের ৩০ শতাংশ কেটে দুই ভাগ হয়ে গেছে।

দয়াগঞ্জ এলাকার ফয়সাল আলম গরুর লাথি খেয়ে গুরুতর আহত আহত হয়েছেন। এতে তার চোখের নিচটা মারাত্মকভাবে ফুলে উঠেছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মোহাম্মদপুর থেকে এসেছেন চাঁদ মিয়া। ট্রলিতে ঠেলে তাকে এক্স-রে রুমে নেওয়া হচ্ছে। এক্স-রে রিপোর্টে দেখা গেছে কোমরের হাড় ভেঙে গেছে।

এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন বলেন, সকাল থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে কেউ গরুর শিঙের আঘাত পেয়েছেন, আবার কেউ বা ছুরি চালাতে গিয়ে আঙুল কেটে ফেলেছেন। এ রকমই বেশি।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়েও বেশকিছু আহতক ব্যক্তিদের পাওয়া গেছে। যারা কোরবানি করেতে গিয়ে আহত হয়েছেন। আবার কেউ কেউ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত হয়েছেন দুর্গাপুরের আমগাছী জামে মসজিদের খতিব আমিনুল ইসলাম। তিনি গরুর ধাক্কায় পড়ে গিয়ে পায়ে ব্যাথা পেয়েছেন।

কোরবানি করতে গিয়ে রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক তৈবুর রহমানও আহত হয়েছেন। তার হাত হাসুয়াতে কেটে গেছে। এ রকম অনেকেই আহত হয়েছেন।

স/আর

ট্যাগ: