সব খবর

কোভিড-১৯: আরেক পুলিশ সদস্যের মৃত্যু

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০২০১ মিনিট পড়া

কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মো. দলিল উদ্দিন বিশ্বাস (৫৮)। তিনি ঝিনাইদহ পুলিশলাইনসে কর্মরত ছিলেন।

মঙ্গলবার পুলিশ সদর দফতরের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, করোনা আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন এএসআই দলিল। তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফসাপোর্টে রাখা হয়। সোমবার রাতে মারা যান তিনি।

দলিল উদ্দিনের গ্রামের বাড়ি যশোরের নওদা গ্রামে। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে বর্তমান করোনাকালে দেশ ও জনগণের কল্যাণে পুলিশের ৬৬ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

 

সুত্রঃ যুগান্তর

ট্যাগ: