সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

কোন ছাড় দেয়া হবেনা, সব নির্যাতনের বিচার হবে: দুলু

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
কোন ছাড় দেয়া হবেনা, সব নির্যাতনের বিচার হবে: দুলু

নিজস্ব প্রতিবেদক:

অল্প সময়ে রাজশাহীর বিভাগীয় সমাবেশে যে পরিমান মানুষ এসেছে তাতে বোঝা যাচ্ছে এ সমাবেশ জনসমুদ্রতে পরিণত করেছে। কোন ভাবেই সমাবেশকে ঠেকাতে পারেনি। নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন চলতে থাকবে।খালেদা জিয়া ছাড়া দেশে কোন নির্বাচন হবে না। বিএনপির সৈনিকেরা খালেদা জিয়াকে মুক্ত না করে রাস্তা থেকে নড়বে না।

 

আজ রোববার নগরীর মালোপাড়া সংলগ্ন ভুবমনমোহন পার্ক এ রাজশাহী বিনপির সমাবেশে অতিথির বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ কথা বলেন।

 

তিনি বলেন, বিএনপি খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে অংশ নিবে। আর নির্বাচনে বিজয়ী হয়ে গত ৮/১০ বছরে যে সব নির্যাতন হয়েছে সব কিছুর বিচার হবে। কাউকে ছাড় দেয়া হবে না। বিএনপির সকল নেতাকর্মীদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে।

 

স/আ