সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

কোটি টাকা দামের দু’মুখো সাপের চোরাই বিক্রি!

নিউজ ডেস্ক২৮ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
কোটি টাকা দামের দু’মুখো সাপের চোরাই বিক্রি!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাজার দর কম করে ১ কোটি টাকা। কিন্তু সেই সামগ্রীই মাত্র ১৫ লাখ টাকায় বেচতে চেয়েছিল তিন বন্ধু। সম্প্রতি মহারাষ্ট্রের পানভেলে একটি দুষ্প্রাপ্য রেড স্যান্ড বোয়া সাপ বিক্রি করতে গিয়ে ধরা পড়ল গণেশ পাতিল, নীলেশ বাইগ এবং আবিষ্কার মাত্রে নামের তিন যুবক।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবরে প্রকাশ, তারা সাপটি পেন অঞ্চলের আদিবাসীদের কাছে থেকে কিনেছিল।

উদ্ধার করা সাপটির ওজন ২.৫ কিলো, দৈর্ঘ্য ৩.৫ ফুট। ভারতের বিভিন্ন প্রান্তে বিশ্বাস, রেড স্যান্ড বোয়া অতি শুভ এক সাপ, সে নাকি সৌভাগ্য এনে দিতে পারে তার মালিককে।

রেড স্যান্ড বোয়া-কে এই উপমহাদেশে মূলত ‘দু’মুখো সাপ’ বলে ডাকা হয়। ২০১৭ সালের মার্চ মাসে মুম্বইতে এমন একটি সাপ ৪০ লক্ষ টাকায় বিক্রি করতে গিয়ে ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়ছিল এক ব্যক্তি। পরে সেই ৪ ফুট দৈর্ঘ্যের সাপটিকে বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়। ক্রাইম ব্রাঞ্চের কাছে খবর ছিল, ওই এলাকায় একটি দুষ্টচক্র দুষ্প্রাপ্য সাপ ও প্রাচীন মূর্তির চোরা কারবার চালাচ্ছে। এখন, এই তিন ব্যক্তি সেই রকম কোনও চক্রের সঙ্গে জড়িত কি না, তাই নিয়ে অনুসন্ধান চলছে।