জাতীয়

কেরানীগঞ্জে গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে দগ্ধ ৩

নিউজ ডেস্ক১১ জুলাই ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের বড়ইতলা এলাকার একটি ৭তলা আবাসিক ভবনের গ্যাস লাইন মেরামতের সময়ে আগুন লেগে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের একজনকে জাতীয় বার্ন ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
দগ্ধরা হলেন–মিস্ত্রি রাকিব (৩৪), তার সহকারী সুমন (২২) ও রাজন (২৩) ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

তিনি জানিয়েছেন, রাকিবের শরীরের ১৭ শতাংশ দগ্ধ হয়েছে।

বাকি দুজনের সামান্য দগ্ধ হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা রাকিবের ভাই সজিব জানিয়েছেন, দক্ষিণ কেরানীগঞ্জ বড়ইতলা এলাকায় একটি আবাসিক ৭তলা ভবনে রাত তিনটার দিকে গ্যাস লাইন পরিস্কারের কাজ করার সময়ে, ওই ভবনের উপর থেকে কে বা কাহারা সিগারেটের আগুন ফেলায় আগুন লেগে যায়। এতে আমার ভাই রাকিবের শরীরে আগুন লেগে যায়।

তাৎক্ষণিক দুই সহকারী গ্যাস লাইন বন্ধ করে দেয়। ততোক্ষণে রাকিবের শরীরের অনেক অংশ পুরে যায়। পরে তাদের জাতীয় বার্ন ইনিস্টিউটে নেয়া হয়।