সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

কেউ কেউ জুলাইয়ের স্পিডকে বিক্রি করে দিচ্ছে : শিবির সভাপতি

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০২৫৩ মিনিট পড়া
কেউ কেউ জুলাইয়ের স্পিডকে বিক্রি করে দিচ্ছে : শিবির সভাপতি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে আমুল পরিবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ একটি মহলের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। কেউ কেউ জুলাইকে ৭১ এর মতো ব্যবসায়ীক কার্ড হিসেবে ব্যবহার করছে। জুলাই আন্দোলনের ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে জুলাইয়ের স্পিডকে তারা হারিয়ে ফেলছে।

জুলাইয়ের স্পিডকে তারা বিক্রি করে দিচ্ছে।
‎বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে পাবনার সাঁথিয়ার ফুটবল মাঠে আয়োজিত বিশাল ছাত্র ও যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, ‘জুলাইকে তারা বিক্রি করে কোটি কোটি টাকা কামাই করছে। আজকে সচিবালয়ে মন্ত্রনালয়গুলোতে যান এখনও দুর্নীতি বন্ধ হয়নি।

এজন্য কি শহীদরা জীবন দিয়েছে এজন্য কি শহীদ পরিবারে আজো কান্না চলছে। জুলাইয়ের পর আবার বাংলাদেশে দুর্নীতি চলবে এটা হবে না। আমরা বলতে চাই আপনারা ভালো হয়ে যান। ইতিহাস থেকে শিক্ষা নিন।

ইতিহাস বেশি দূরে নয় অনেক কাছেই রয়েছে। বাংলাদেশে আর কোনো সন্ত্রাসবাদ চলবে না। আর চাঁদাবাজির রাজনীতি চলবে না। দুর্নীতির রাজনীতি চলবে না। হত্যা করার রাজনীতিও চলবে না।

পাথর মেরে মানুষ হত্যা করা এ রাজনীতিও চলবে না। সিলেট থেকে পাথর নিয়ে খেয়ে ফেলবেন এ রাজনীতি আর চলবে না।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই কাঁদা ছুঁড়াছুরির রাজনীতি বন্ধ হোক। আপনি নিজস্ব রাজনৈতিক এজেন্ডা নিয়ে হাজির হোন। দেশের মানুষের জন্য কি করবেন এটা নিয়ে হাজির হোন। বাংলাদেশে সৎ মানুষের রাজনীতি চলবে।’

‎আওয়ামী লীগ ২০০৬ সালে লগি-বৈঠার মাধ্যমে হত্যা করে লাশের ওপর নৃত্য করেছিল উল্লেখ করে ‎শিবির সভাপতি বলেন, ‘এরপর ক্ষমতায় এসেই দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছে হাসিনা। দিল্লির কাছে দেশকে ইজারা দিতে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। শাপলা চত্বরে আলেমদের গণহত্যা করেছে। জুলাইতে আবাবিলের মত সব শ্রেণির লোক পাঠিয়ে হাসিনাকে পতন করেছে। সব শ্রেণির মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছিল। জুলাই কোনো হঠাৎ ঘটনা নয়। এটি বহু দিনের জাগরণ ছিল। আদর্শিক ভিত্তি থেকে জুলাই সংগঠিত হয়েছে।’

‎নাজিব মোমেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘নাজিবুর রহমান মোমেন তরুণ প্রজন্মের আইকন। তিনি বিশ্ব ইসলামী আন্দোলনে নেতৃত্ব দিবেন। নাজিব মোমেন ভাইকে দাঁড়িপাল্লায় বিজয়ী করতে হবে। যাতে দেশে ন্যায় ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করতে পারেন।’

‎সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ব্যরিস্টার নাজিবুর রহমান মোমেন, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসাইন, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, পাবনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিন, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ প্রমুখ।