মোহনপুর প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুর উপজেলার ২ নম্বর ঘাসিগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কৃষ্ণপুর গ্রামের মুন্নাপাড়ায় এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে বক্তারা বলেন: গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিজয় অত্যন্ত জরুরি। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে।” তারা আরও বলেন, “ভোটের দিন পর্যন্ত সংগঠনকে শক্তিশালী রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন আদায়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
সভায় নেতৃবৃন্দ আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এই সময় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এন্তাজ আলী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন। এছাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক আনছার আলী মীর, বিএনপি নেতা কিরণ, নয়ন ও সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পলাশ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডালিম, মোস্তাফিজুর রহমান, মাইনুল ইসলামসহ প্রমুখ।










