সদ্য প্রকাশিত
কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী ডায়াবেটিসের ঝুঁকি কমাতে মেনে চলুন ৭ অভ্যাস রমজানের প্রথম দিন ঢাকায় ইফতারের সম্ভাব্য সময় জানা গেল? ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মহাপরিকল্পনা
আন্তর্জাতিক

কুরস্কে ইউক্রেনের হামলায় ৫৬ রাশিয়ান নিহত

Silk City২৩ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
কুরস্কে ইউক্রেনের হামলায় ৫৬ রাশিয়ান নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেনের আক্রমণে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে অন্তত ৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সাত সপ্তাহ ধরে চলা এই আক্রমণে ২৬৬ জন আহত হয়েছেন বলে আজ সোমবার জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ৫ সেপ্টেম্বর পর্যন্ত মৃতের সংখ্যা ৩১ জন বলে জানিয়েছিল রাশিয়া। নতুন সংখ্যায় ২০ সেপ্টেম্বর পর্যন্ত আক্রমণের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

গত ৬ আগস্ট সীমান্ত অতিক্রম করে রাশিয়ার অভ্যন্তরে হামলা শুরু করে ইউক্রেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই রাশিয়ার ভেতরে সবচেয়ে বড় বিদেশি হামলা। এখনো ইউক্রেনীয় বাহিনী কুরস্ক অঞ্চলে অবস্থান করছে।

রুশ মন্ত্রণালয় জানিয়েছে, কুরস্ক অঞ্চলের সবচেয়ে বিপজ্জনক এলাকা থেকে ১ লাখ ৩১ হাজার বেসামরিক মানুষ পালিয়ে গেছেন। তবে ইউক্রেনীয় বাহিনী কিছু বেসামরিক মানুষকে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রেখেছে।

এদিকে রয়টার্সের প্রশ্নের জবাবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিওরহি তিখি বলেছেন, ইউক্রেন আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলে এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন