জাতীয়

কুড়িগ্রামে আকাশে হঠাৎ বিশাল ধূলিঝড়

নিউজ ডেস্ক২২ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুড়িগ্রামের ব্রহ্মপুর নদের বালুর চরে হঠাৎ বিশাল ধুলিঝড়ের সৃষ্টি হয়েছে। এতে দেখা যায়, চরের ধুলি আকাশে মেঘের সঙ্গে মিশে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলের দিকে ঘটে। ঝড়ে সেই বালু উপরে চলে যওয়ার পর সেখানে গর্তের সৃষ্টি হয়।

রৌমারী ও চিলমারী উপজেলার মাঝে ব্রহ্মপুত্রের শাখাহাতির চর নামক এলাকায় এ ঝড়টি দেখতে পান রৌমারীগামী নৌকার যাত্রীরা। স্থানীয় মানুষজন এটিকে বাওকুড়া বলেন। চিকন নলের মত চরের বালু উড়ে নিয়ে মেঘের সঙ্গে মিশে যাচ্ছে।

শাখাতির চরের বাসিন্দা মো. নুর আমিন জানান, চরে মাঝে মধ্যে ছোট ছোট বাওকুড়া দেখা যায়। তবে এত বড় বাওকুড়া গত ৫ বছরে দেখি নাই।

আরেক বাসিন্দা মো. রাজু জানান, হঠাৎ করে বাতাস ঘুরতে থাকে। মাটিতে থাকা গাছের ডাল, পাতা যা থাকে উড়িয়ে নিয়ে যায়। অনেক সময় এই বাওকুড়ার কবলে পড়লে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঝড়ে গর্ত সৃষ্টি হয়েছে, তেমন ক্ষতি হয় নাই।