সদ্য প্রকাশিত
বিচিত্র

কুকুরকে ধর্ষণ পুরুষের, অবাক ছবি সিসিটিভি ফুটেজে।

নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর ২০১৭১ মিনিট পড়া
কুকুরকে ধর্ষণ পুরুষের, অবাক ছবি সিসিটিভি ফুটেজে।

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একদিন নয়, পর পর তিনদিন। শৌচাগারে একটু মহিলা কুকুরকে ধর্ষণ করেছেন এক পুরুষ। শুধুই পুরুষ, মানুষ নয়। এই কাহিনি শুনলে এমনটাই মনে হবে। বিকৃতকামীরা কতটা নৃশংস হতে পারে, তা নতুন করে চোখে আঙুল দিয়ে দেখাল মুম্বইয়ের এই ঘটনা।

সংবাদমাধ্যম ‘ডেকান ক্রনিকল’-এ প্রকাশিত খবর অনুসারে মুম্বইয়ের চেম্বুর নাকার কাছে একটি হাউজিং কমপ্লেক্সে এমন দুষ্কর্ম ঘটেছে। অভিযুক্ত ওই হাউজিং-এর রক্ষী ৪১ বছরের রাম নরেশ।

সম্প্রতি ওই হাউজিং কমপ্লেক্স-এর সেক্রেটারি অস্মিতা দেশমুখ সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে এই নির্মমতার কথা জানতে পারেন। দেখা যায়, রক্ষী একটি কুকুরকে নিয়ে পর পর তিনদিন শৌচাগারে ঢুকছে এবং ৫ থেকে ৭ মিনিট করে থাকছে।

এর পরেই কুকুরটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সারমেয়টিকে মারাত্মক অত্যাচার সহ্য করতে হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হযেছে।

জানা গিয়েছে, পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত রাম নরেশকে গ্রেফতার করেছে। সে আগে অটো চালাতো। সম্প্রতি একটি এজেন্সির মাধ্যমে ওই হাউজিং কমপ্লেক্সে নৈশপ্রহরী হিসেবে কাজে যোগ দেয়। এবেলা