সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
ঘরের মাঠে আসছে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাপেল-হ্যাডলি ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড দলে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ব্লানডেলকে। নিয়মিত উইকেটরক্ষক লুক রঞ্চির ইনজুরিতে সুযোগ পান তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ব্লানডেলের।

এছাড়া ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর। ওপেনার জিত রাভালের পরিবর্তে দলে ফিরেছেন তিনি। তবে এখনও ইনজুরির সঙ্গে লড়াই করা অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনকে দলে নেওয়া হয়নি। এদিন প্রথম দুই ওয়ানডের জন্য কিউই দল ঘোষণা করা হয়েছে।
রঞ্চির সঙ্গে ইনজুরির কারণে দল থেকে আরও বাদ পড়েছেন বেন হুইলার, অ্যাডাম মিলনে, মিচেল ম্যাকক্লেনাঘান ও ডাগ ব্রেসওয়েল। আগামী ৩০ জানুয়ারি তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লানডেল (উইকেটরক্ষক), ট্রেন্ট বোল্ট, নেইল ব্রুম, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর।
সূত্র: বাংলা নিউজ










