গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী আলোচনাসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বিদ্যালয় মাঠে এ আলোচনা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলাম কবির আকতার জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসুদেবপুর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান বেবী।

আরও উপস্থিত ছিলেন মোহনপুর ইউপির সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম, নারী নেত্রী ও প্রাক্তন শিক্ষিকা নাজেরা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করার জোর তাগিদ দিয়ে বলেন, কিছু ধর্ম ব্যবসায়ী ধর্মের ভূল ব্যাখ্যা দিয়ে মানুষ হত্যার কাজে জড়িয়ে ফেলছে। এদের থেকে সচেতন থাকার জন্য অনুরোধ জানান।
স/অ









