সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাছের ঘের মালিকের

নিউজ ডেস্ক২৯ মার্চ ২০২৬১ মিনিট পড়া
কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাছের ঘের মালিকের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সাতক্ষীরার কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ অলিউল ইসলাম (৩৫) নামের এক ঘের মালিক নিহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার গণপতি বিলে নিজ মাছের ঘেরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ অলিউল ওই গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন জানান, দুপুরে নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন অলিউল ইসলাম।

ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।