রাজশাহী

কারাগারে থেকে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা রাজশাহীর সাবেক কাউন্সিলর পল্টুর

নিউজ ডেস্ক২১ জুন ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তরিকুল আলম পল্টুকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর রায়হান হত্যা মামলার আসামি পল্টু বর্তমানে কারাগারে আটক রয়েছেন। কিন্তু তার ভাইদের মাধ্যমে তিনি এলাকায় নানাভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। কারাগারে থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন পল্টু।

স্থানীয় সূত্র জানায়, তরিকুল আলম পল্টু দীর্ঘদিন ধরে রাজশাহীর ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সুবাদে এলাকায় জমি দখল, ভূমি দস্যুতা, ক্যাডার বাহিনী গড়ে তোলাসহ ৫ আগস্টে আন্দোলন দমাতে তাকে প্রকাশ্যে পিস্তল হাতে মাঠে দেখা যায়।

তবে বর্তমানে কারাগারে আটক এ আওয়ামী লীগ নেতা আবারও এলাকায় রাজনীতিতে সক্রিয় হয়ে আবারও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। ফলে তার পরিবার ঘিরে নানা জল্পনা-কল্পনা চলছে। এলাকার কিছু মাস্তান বাহিনীকে নিয়ন্ত্রণ করছে পল্টু কারাগারে বসেই। ফলে এলাকায় আবার উত্তেজনাকর পরিস্থিতি তৈরী হতে পারে।

তার পরিবারের সদস্যরা আগামী সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ রয়েছে। ফলে এলাকায় তারা প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভও দেখা দিয়েছে।