রাজশাহী

কামড় খেয়ে রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে ছুটে গেলেন কৃষক

নিউজ ডেস্ক১০ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে এক কৃষককে বিষধর রাসেলস ভাইপার সাপে কামড়িয়েছে। সাপটি কামড় দিলে ওই কৃষক তাকে পিটিয়ে মেরে ফেলেন। পরে মৃত সাপ নিয়েই যান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।

তার নাম শাহিনুর ইসলাম (৩০)। বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার বাঁকড়া গ্রামে। বাবার নাম কয়নাল হোসেন। শাহিনুরের পায়ে দংশন করেছে রাসেলস ভাইপার। তাকে রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগে শাহিনুর ইসলাম জানান, রোববার বেলা ১১টার দিকে তিনি জমিতে কাজ করছিলেন। তখন রাসেলস ভাইপারটি তার পায়ের নিচে পড়ে। এ সময় সাপটি তাকে দংশন করে। পরে সাপটিকে মেরে তিনি মৃত সাপসহই হাসপাতালে আসেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বান বলেন, শাহিনুরের পা ফুলে গেছে। তবে অন্য শারীরীক সমস্যা দেখা যায়নি। দংশনের প্রায় দেড় ঘণ্টা পর তিনি মৃত রাসেলস ভাইপার সাপসহ হাসপাতালে এসেছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।