সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

কাবুলে চিকিৎসকের বেশে হাসপাতালে হামলা, নিহত ৩০

নিউজ ডেস্ক৮ মার্চ ২০১৭২ মিনিট পড়া
কাবুলে চিকিৎসকের বেশে হাসপাতালে হামলা, নিহত ৩০

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চিকিৎসকের পোশাক পরে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সামরিক হাসপাতালে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। আফগান কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। বিবিসির খবরে বলা হয়েছে, কথিত ইসলামিক স্টেট (আইএস) এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে।

 

আফগান কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, আজ বুধবার কাবুলের মার্কিন দূতাবাসসংলগ্ন ওই হাসপাতাল ভবনে ঢুকেই হামলাকারীরা নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রোগী ও হাসপাতালের কর্মীদের এ হতাহতের ঘটনা ঘটে। পরে হাসপাতালের ছাদ থেকে কমান্ডো হামলায় চার বন্দুকধারী নিহত হয়েছে বলে দাবি করেছে আফগান কর্তৃপক্ষ।

 

এ বিষয়ে একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ৪০০ শয্যাবিশিষ্ট সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের পেছনে একটি বিস্ফোরণ ঘটানোর মধ্যে দিয়ে হামলা শুরু হয়। এরপর চার হামলাকারী স্বয়ংক্রিয় অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করে। বন্দুকধারীরা ছিল চিকিৎসকের পোশাক পরা। তারা হাসপাতালের ওপরের তলাগুলোতে অবস্থান নেয়। সেখানে বিশেষ নিরাপত্তা বাহিনীর কয়েকটি ইউনিট পাঠানো হলে তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

 

এ প্রসঙ্গে হাসপাতাল প্রশাসন এএফপিকে জানিয়েছে, বন্দুকধারীরা ল্যাবরেটরির সাদা পোশাকে হাসপাতালে ঢুকে এ হামলা চালায়।

 

এ ব্যাপারে প্রশাসক আবদুল হাকিম এএফপিকে বলেছেন, ‘হামলাকারীরা সবখানেই গুলি করছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। ’

সূত্র: কালের কন্ঠ