সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

কাদেরের বক্তব্য গুরুত্বপূর্ণ মনে করি না : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক১১ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
কাদেরের বক্তব্য গুরুত্বপূর্ণ মনে করি না : মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পরাজয়ের ভয়ে নির্বাচনে যেতে চায় না বিএনপি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদেরের এসব উক্তির আমি জবাব দিতে চাই না। কারণ এগুলো গুরুত্বপূর্ণ মনে করি না।

 

আজ শনিবার বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের স্ত্রী অধ্যাপক ফাতেমা সালামের নতুন একটি উপন্যাসের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

 

বিএনপির মহাসচিব বলেন, ‘নতুন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দলীয় পক্ষপাতের বিষয়টি জনগণের সামনে পরিষ্কার হয়ে গেছে। এই সিইসির অধীনে নির্বাচন কমিশন কখনোই নিরপেক্ষ ভূমিকা পালন করতে সক্ষম হবে না।’

 

মির্জা ফখরুল বলেন, ‘নতুন সিইসির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা নিয়ে পত্র-পত্রিকায় যে ছবি ছাপা হয়েছে, তাতে প্রমাণিত হয় আমাদের অভিযোগ সঠিক ছিল।’

সূত্র: এনটিভি