সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

কাটা পা নিয়ে আতঙ্ক

নিউজ ডেস্ক১১ মার্চ ২০২১১ মিনিট পড়া
কাটা পা নিয়ে আতঙ্ক

সিল্কসিটি নিউজ ডেস্ক:

বগুড়ায় রাস্তার পাশে ভাগাড় থেকে মানুষের কাটা একটি পা উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বগুড়ার বনানী এলাকায় সরকারি শাহ সুলতান কলেজের সামনে রাস্তার পাশে ভাগাড় থেকে এই কাটা পা উদ্ধার করা হয়। পুলিশের দাবি কোনো ক্লিনিক বা হাসপাতালে অপারেশনের পর তা ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ভাগাড়ে ফেলে রাখা কাটা পা বেশ কয়েকটি কুকুর খাওয়ার চেষ্টা করছিল। কুকুরের আনাগোনা দেখে এগিয়ে গিয়ে বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে কাটা পা উদ্ধার করেন।

শাজাহানপুর থানার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজু কামাল জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ওই কাটা পা উদ্ধার করা হয়েছে। পায়ে ইনফেকশন রয়েছে। ধারণা করা হচ্ছে স্থানীয় কোনো ক্লিনিক বা হাসপাতালে অপারেশন করে ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে। উদ্ধারকৃত পাটি ভাড়ারের পাশে মাটিতে পুতে রাখা হয়েছে।

সূত্র : আমাদের সময়