সিল্কসিটিনিউজ ডেস্ক :
লিখতে গেলে বানান ভুল হতেই পারে। বানান ভুল হলে পরীক্ষার খাতায় নম্বর কমে, অফিসের কাজে সহকর্মীদের হাসাহাসি সইতে হয় আর বসের ধমকও জোটে কপালে। ইদানীং অবশ্য কম্পিউটারে টাইপ করতে গেলে ভুল বানান চিহ্নিত করে লাল আন্ডারলাইন দিয়ে। কিন্তু যেখানে হাতে লেখার কাজ সেখানে আপনি কম্পিউটারের সুবিধা পাচ্ছেন না।
তবে এবার বানান ভুল ধরার জন্য বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন নতুন ধরনের এক কলম। মিউনিখের লার্নসটিফট নামে একটি সংস্থা এমন একটি কলম তৈরি করেছে, যেটি ভুল বানান লিখলেই কেঁপে উঠবে। আর আপনি সে কম্পন থেকেই জেনে যাবেন আপনি বানান ভুল করেছেন। তবে কলমটি আপনাকে শুদ্ধ বানান দেখাবে না। শুদ্ধ বানানটি আপনাকেই অভিধান দেখে ঠিক করে নিতে হবে।
নতুন এই কলমটিতে ব্যবহার করা হয়েছে সাধারণ কালি। দেখতেও আর দশটা সাধারণ কলমের মতোই। তবে এতে বসানো হয়েছে বিশেষ

ধরনের মোশান সেন্সর, ছোট আকারের ব্যাটারি এবং ওয়াইফাই চিপ। এগুলো কলমের নির্দিষ্ট গতিপথ নিয়ন্ত্রণের পাশাপাশি ভুল বানান ও খারাপ হাতের লেখা শনাক্ত করবে।
প্রায় দেড় বছর গবেষণার পর বিশেষ প্রযুক্তির কলমটি তৈরি করেছে লার্নসটিফট গবেষকরা। ডেইলি মেইল।
সূত্র : বাংলাট্রিবিউন










