সদ্য প্রকাশিত
চাকরি

কর্ম খালি

নিউজ ডেস্ক১১ মে ২০১৭৬ মিনিট পড়া
কর্ম খালি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

► বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ

পদ ও যোগ্যতা : হিসাবরক্ষক, ১টি। ন্যূনতম ২য় শ্রেণিতে বিকম বা সমমান। সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা। টেকনিশিয়ান, ১টি। বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।

বেতন : ১৯৩০০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১টি। এইচএসসি। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা। কম্পিউটার পারদর্শিতার সার্টিফিকেট থাকতে হবে।

বেতন : ১৭০৪৫ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৪ মে।

যোগাযোগ : প্রকল্প পরিচালক, দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের গবেষণার জন্য আইএফএসটির সক্ষমতা বৃদ্ধি করা, বিসিএসআইআর, ড. কুদরাত-ই-খুদা রোড, ধানমণ্ডি, ঢাকা-১২০৫।

সূত্র : ইত্তেফাক, ২৯ এপ্রিল, পৃষ্ঠা ১২

 

► প্রাণিসম্পদ অধিদপ্তর

পদ ও যোগ্যতা : পোল্ট্রি টেকনিশিয়ান, ৬টি। বিজ্ঞান বিষয়ে এইচএসসি। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ৬টি। এইচএসসি। কম্পিউটার চালনায় দক্ষ। টাইপিংয়ে গতি বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।

বেতনক্রম : গ্রেড ১৪।

আবেদনের শেষ তারিখ : ২২ জুন।

যোগাযোগ : প্রকল্প পরিচালক, আঞ্চলকি হাঁস প্রজনন খামার স্থাপন প্রকল্প, প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকা-১২১৫।

ওয়েব: www.dls.gov.bd

সূত্র : ইত্তেফাক, ২৮ এপ্রিল, পৃষ্ঠা ১২

 

► বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান

পদ ও যোগ্যতা : প্রশাসনিক কর্মকর্তা, ১টি। পার্সোনাল, বোর্ড ও প্রটোকল সম্পর্কিত প্রশাসনিক অভিজ্ঞতাসহ স্নাতক। সহকারী হিসাব রক্ষক, ১টি। বাণিজ্য বিভাগে স্নাতকসহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা অথবা এইচএসসিসহ সংশ্লিষ্ট কাজে ৮ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

পদ ও যোগ্যতা : প্রটোকল অফিসার, ১টি। পার্সোনাল, বোর্ড ও প্রটোকল বিষয়ে ৩ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাসহ স্নাতক অথবা এসএসসি/এইচএসসিসহ করণিক পদে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা। কম্পিউটারে এমএস অফিস, এমএস ওয়ার্ড ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর।

বেতনক্রম : ১২৫০০-৩০২৩০ টাকা।

পদ ও যোগ্যতা : হিসাব সহকারী, ২টি। বাণিজ্য বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে স্নাতকসহ ১ বছরের অভিজ্ঞতা। ডাটা এন্ট্রি অপারেটর, ১টি। এইচএসসি। ডাটা এন্ট্রি পাঞ্চ-কি-অপারেটরশিপ মানসম্পন্ন স্বাভাবিক প্রবণতা পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

বেতনক্রম : ১১৩০০-২৭৩০০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, ১টি। এইচএসসিসহ টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ৩৫ শব্দ অথবা এসএসসিসহ টাইপিংয়ে গতি প্রতি মিনিটে ৪০ শব্দ।

বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১ জুন।

যোগাযোগ : সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, ই-১৭, আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭।

সূত্র : ইত্তেফাক, ৩ মে, পৃষ্ঠা ৭

 

► সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর

পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ১টি। এইচএসসি বা সমমান। শর্টহ্যান্ডে প্রতি মিনিটে গতি বাংলা ৭০ শব্দ, ইংরেজি ১০০ শব্দ। টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ।

বেতন : ১১৩০০-২৭৩০০ টাকা।

পদ ও যোগ্যতা : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১টি। এইচএসসি বা সমমান। শর্টহ্যান্ডে প্রতি মিনিটে গতি বাংলা ৬০ শব্দ, ইংরেজি ৮০ শব্দ।

টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ২৫ শব্দ ও ইংরেজি ৩০ শব্দ। উচ্চমান সহকারী, ১টি। স্নাতক।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৪টি। এইচএসসি বা সমমান। টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজি ২০ শব্দ।

বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ৩১ মে।

যোগাযোগ : মহাপরিচালক, সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৮ এপ্রিল, পৃষ্ঠা ৯

 

► ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : সহকারী প্রোগ্রামার (ডাটাবেজ এডমিন), ১টি। সিভিল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম: গ্রেড ৯।

আবেদনের শেষ তারিখ : ১৭ মে।

যোগাযোগ : প্রকল্প পরিচালক, টেকনিক্যাল অ্যাসিসটেন্স অব ডিটিসিএ, ১৪ তলা, নগর ভবন, ফুলবাড়িয়া, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ১ মে, পৃষ্ঠা ১২

 

► জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

পদ ও যোগ্যতা : অ্যাসিসট্যান্ট ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ার, ১টি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিকসে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি।

বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

পদ ও যোগ্যতা : ইমাম, ১টি। ন্যূনতম দ্বিতীয় শ্রেণির কামিল/ইসলামিক স্টাডিজ অথবা আরবিতে স্নাতকোত্তরসহ সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা।

বেতনক্রম : ১১৩০০-৫৩০৬০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৮ মে।

যোগাযোগ : রেজিস্ট্রার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।

সূত্র : সমকাল, ৩ মে, পৃষ্ঠা ১১

 

► বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড

পদ ও যোগ্যতা : ইউডিসি/ইউডিএ, ১টি। এইচএসসি। মার্কেটিং/হিসাব/স্টোর/প্রশাসন বিভাগে ন্যূনতম ১০ বছর চাকরির অভিজ্ঞতা। সব ক্ষেত্রে কম্পিউটারে এমএস অফিস, ফটোশপ, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইলে পারদর্শী এবং কম্পিইটার টাইপিংয়ে গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন : ১১০০০ টাকা।

পদ ও যোগ্যতা : অফিস অ্যাসিস্ট্যান্ট, ১টি। এইচএসসি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা। কম্পিউটারে এমএস অফিস, ফটোশপ, ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইলে পারদর্শী এবং কম্পিইটার টাইপিংয়ে গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন : ৯০০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২১ মে।

যোগাযোগ : ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট লিমিটেড, জয়দেবপুর, গাজীপুর-১৭০০

সূত্র : ইত্তেফাক, ১ মে, পৃষ্ঠা ৭

 

► ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়

পদ ও যোগ্যতা : ইউনিয়ন পরিষদ সচিব, ১০টি। অন্যূন দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ নিয়ে স্নাতক বা সমমান।

বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ২৫ মে।

যোগাযোগ : জেলা প্রশাসক, ঢাকা।

সূত্র : সমকাল, ৩ মে, পৃষ্ঠা ১১

 

► বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট

পদ ও যোগ্যতা : উপ-পরিচালক, অর্থ। বাণিজ্য/ব্যবসায়/হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা। অথবা বাণিজ্য/ব্যবসায় স্নাতক সম্মান এবং সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা : সর্বোচ্চ ৪৫ বছর।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের শেষ তারিখ : ২৫ মে।

যোগাযোগ : ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট, পুরাতন রেল ভবন, ফুলবাড়িয়া, ঢাকা।

সূত্র : জনকণ্ঠ, ৪ মে, পৃষ্ঠা ৫

 

► অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল

পদ ও যোগ্যতা : সাইকোলজিস্ট (কাউনসেলিং), ১টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন সাইকোলজি।

চাকরির ধরন : পার্টটাইম।

অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর।

কর্মস্থল : ঢাকা।

বেতন : আলোচনা সাপেক্ষে।

আবেদনের নিয়ম : আবেদন করা যাবে বিডিজবসের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ : ৩১ মে।

ঠিকানা : বাড়ি-৪, রোড-২৭ (পুরাতন), ধানমণ্ডি আবাসিক এলাকা।

ওয়েব : www.oisbd.net

 

► গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১

পদ ও যোগ্যতা : অফিস সহায়ক, এসএসসি। সুঠাম দেহের অধিকারী। বাইসাইকেল থাকতে হবে।

বয়স : সর্বোচ্চ ৩০ বছর।

বেতন : ১৫৫০০ টাকা।

আবেদনের শেষ তারিখ : ১৬ মে।

যোগাযোগ : সিনিয়র জেনারেল ম্যানেজার, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি ১।

সূত্র : সমকাল, ১ মে, পৃষ্ঠা ১৬