নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী চারঘাট উপজেলার সদর ইউনিয়নের ঝিকরা গ্রামে করোনায় সুস্থ ঘোষণার একদিন পরেই মারা গেলেন রোগী। তার নাম মনসুর রহমান (৩৮)। করোনায় আক্রান্ত ওই ব্যক্তিকে গতকাল রবিবার সুস্থ ঘোষণা করা হয় স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে। কিন্তু আজ সোমবার সকালে তিনি মারা যান। তিনি করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন।


স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মধু বলেন, সুস্থ ঘোষণার পর স্থানীয় প্রশাসন গতকাল রবিবার মনসুর রহমানের বাড়ির লকডাউন খুলে দেয়। কিন্তু আজ সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান। মৃত্যুর পরে বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা এসে পরবর্তি ব্যবস্থা নিবে।’
স/আর








