সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

কচ্ছপের পেটে হাজার মুদ্রা

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
কচ্ছপের পেটে হাজার মুদ্রা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

একটি কচ্ছপের পেট থেকে প্রায় এক হাজার ধাতব মুদ্রা উদ্ধার করা হয়েছে। সোমবার থাইল্যান্ডের চিকিৎসকরা অস্ত্রোপচার করে পাঁচ কেজি ওজনের এসব মুদ্রা বের করেছেন। তাই ২৫ বছর বয়সী এই কচ্ছপটিকে ‘ব্যাংক’ নামে ডাকা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সোমবার প্রায় সাত ঘন্টা ধরে ওমসিন নামের ওই মেয়ে কচ্ছপটির পেটে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। তার পেট থেকে বের করা হয় ৯১৫টি মুদ্রা।

থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি ছোট্ট পার্কে থাকত কচ্ছপটি। সেখানে যাওয়া পর্যটকদের বিশ্বাস এই পুকুরে ধাতব মুদ্রা ছুড়ে মারলে আয়ু বাড়ে ও সৌভাগ্যের দরজা খুলে যায়। পুকুরটিতে থাকা কচ্ছপটি প্রায় দুই দশক ধরে সেই ধাতব মুদ্রাগুলো গিলে খেয়েছে। এভাবে এই কচ্ছপটির পেটে ৯১৫ মুদ্রা জমে যায়। মুদ্রার ভারে কচ্ছপটির শরীরে ফাটল দেখা দিয়েছিল।

চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ের প্রাণী চিকিৎসা বিভাগের ডিন রুংরোজ থানাওংনুয়েচ বলেন, ‘এই প্রজাতির কচ্ছপ ৮০ বছর পর্যন্ত বাঁচে এবং বিশ্বাস করা হয়, কচ্ছপের পুকুরে মুদ্রা ফেললে আয়ু বাড়ে।’

তিনি বলেন, ‘মুদ্রা ফেলা অতি বাজে কাজ। কারণ এর মাধ্যমে প্রাণীদের নির্যাতন করা হয়।’

সূত্র: রাইজিংবিডি