সদ্য প্রকাশিত
খেলা

কক্সবাজারে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

নিউজ ডেস্ক১৪ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া
কক্সবাজারে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি হয়েছে দুই দেশের নারী ক্রিকেট দল।

 

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ড্যানে ভেন নিয়েকার্ক।

 

শুরুতে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখাপর্যন্ত দক্ষিণ আফ্রিকার মেয়েদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০ ওভারে ৫২ রান।

 
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৮৬ রানে হেরেছে। আজ দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে রুমানা আহমেদ-সালমা খাতুনরা। বাংলাদেশ জয় পেলে ১-১ এ সমতা ফিরবে। আর হেরে গেলে সফরকারীরা ২-০ ব্যবধানে এগিয়ে যাবে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ধীরগতির ব্যাটিং বৃত্ত থেকে আজকের ম্যাচে বের হয়ে আসতে পারে কি না বাংলাদেশ, সেটাই দেখার বিষয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজের টাইটেল স্পন্সর দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

১২ জানুয়ারি থেকে শুরু হওয়া ওয়ালটন বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উইমেন্স ওডিআই সিরিজের পরবর্তী তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ জানুয়ারি। সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

সূত্র: রাইজিংবিডি